সোনারগাঁ প্রতিনিধি : দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক মোঃ শাহিন সরকার এর মা আম্বিয়া খাতুন বার্ধক্য জনিত কারনে সোমবার সন্ধায় সোনারগাঁ জাঁমপুর ইউনিয়নের মাঝের চর গ্রামে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি...........রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। এসময় তিনি ৩ ছেলে, ৩ মেয়ে ও বহু আত্বিয়-স্বজন রেখে গেছেন।
সোমবার রাত ১০ টায় মরহুমার নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


