Logo
Logo
×

নগরের বাইরে

যুবদল নেতা মাসুদ রানার ইন্তেকাল

Icon

প্রকাশ: ১৬ মার্চ ২০২০, ১০:৪৯ পিএম

যুবদল নেতা মাসুদ রানার ইন্তেকাল
Swapno

ফতুল্লা প্রতিনিধি : ফতুল্লার যুবদল নেতা মাসুদ রানা ইন্তেকাল করেছেন (ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৫ মার্চ) দিবাগত রাতে ঢাকার একটি হাসপাতাপালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, বাবাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ছিলেন ফতুল্লা ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। তার বাবা মফিজউদ্দিন একজন বীর মুক্তিযোদ্ধা।


সোমবার বাদ আছর হাজীগঞ্জ বায়তুল আহাদ জামে মসজিদে মাসুদ রানার জানাজা সম্পন্ন হয়। পরে তাকে পাঠানটুলি কবরস্থানে দাফন করা হয়।


জানাজায় মহানগর বিএনপির সিনিয়র সহ-সহভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেনসহ দলের নেতৃবৃন্দ এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহাবায়ক হানিফ শেখ জানান, গত রোববার ভোরে মাসুদ রানা হাজীগঞ্জস্থ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়।

 

অবস্থা বেগতিক হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা গ্রীন লাইফ হাসপাতালে পাঠানো হলে রাত ৩টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কর্তব্যরত ডাক্তাররা মাসুদের স্বজনদের জানান; মাসুদ ব্রেন স্ট্রোক করেছিলেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন