Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে দোয়া

Icon

প্রকাশ: ১৬ মার্চ ২০২০, ০৮:২৪ পিএম

সিদ্ধিরগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে দোয়া
Swapno

স্টাফ রিপোর্টার : সিদ্ধিরগঞ্জে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, মহান স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার (১৬ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১নং ওয়ার্ডের হিরাঝিল এলাকায় কাউন্সিলর ওমর ফারুকের উদ্যোগে মাদ্রাসার এতিম ছাত্রদেরকে নিয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলটি অনুষ্ঠিত হয়। 


এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা ও করোনা ভাইরাস থেকে বাংলাদেশের জনগনসহ সারা বিশে^র মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, দক্ষিণ হিরঝিল বায়তুল জান্নাত শাহী জামে মসজিদের খতিব হাফেজ আ: মতিন সোবহানী।


বিশিষ্ট শিল্পপতি হাজী মো: ইউনুছ মিয়ার সভাপতিত্বে এবং নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ওমর ফারুকের সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মজিবুর রহমান।

 

বিশেষ অতিথি ছিলেন, থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, প্রচার সম্পাদক তাজিম বাবু, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল হাকিম, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী, থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আমিনুল হক রাজু, আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট শিল্পপতি আনোয়ার ইসলাম প্রমূখ।


এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা সিদ্দিকুর রহমান আবুল, আনোয়ার হোসেন আশিক, বিশিষ্ট সমাজ সেবক আবু সুফিয়ান, আবু তাহের শেখ, আ: রব, খলিলুর রহমান, ফারুক আহমেদ, নেছার উদ্দিন, রমজান, ইয়াছিন, আনিস, জয়নাল আবেদীন ও জাহাঙ্গীরসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন