Logo
Logo
×

নগরের বাইরে

করোনা ভাইরাস রোধে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উঠান বৈঠক

Icon

প্রকাশ: ১৬ মার্চ ২০২০, ০৭:৪৪ পিএম

করোনা ভাইরাস রোধে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উঠান বৈঠক
Swapno

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে করোনা ভাইরাস রোধে সচেতনতামূলক উঠান বৈঠক করেছে থানা পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার আয়োজনে সোমবার দুপুরে গোদনাইল ২নং ঢাকেশ^রী বাজার এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। 


এসময় ওই এলাকার স্থানীয় জনসাধারণ ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে করোনা ভাইরাস ছড়ানোর কারণ, লক্ষণ ও প্রতিরোধে করণীয় নানা দিকনির্দেশনামূলক আলোচনা করেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ মোশারফ হোসেন। 


জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন, করোনা ভাইরাস নিয়ে কেউ আতঙ্কিত হবেন না। ভাইরাসটি রোধে সবাই সচেতন থাকবেন এবং সবসময় পরিস্কার-পরিচ্ছন্নভাবে চলাফেরা করবেন।

 

করোনা ভাইরাসে কাউকে আক্রান্ত বলে সন্দেহ হলে দেরি না করে দ্রুত স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের নাম্বারে যোগাযোগ করবেন। উক্ত উঠান বৈঠকে স্থানীয় সাধারণ জনগণ, ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। 


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন