Logo
Logo
×

নগরের বাইরে

বারদী ও নোয়াগাও ইউনিয়নে যুবদলের কর্মী সভা

Icon

প্রকাশ: ১৬ মার্চ ২০২০, ১১:০৬ এএম

বারদী ও নোয়াগাও ইউনিয়নে যুবদলের কর্মী সভা
Swapno

স্টাফ রিপোর্টার:  সোনারগাঁও উপজেলার বারদী ও নোয়াগাও ইউনিয়নে কর্মী সভা করেছে সোনারগাঁ উপজেলা যুবদলের নেতৃবৃন্দ। রোববার (১৫ মার্চ) বিকেলে এ দুটি ইউনিয়নে যুবদলের পরবর্তী করণীয় সম্পর্কে মত বিনিময় করেন উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।

এছাড়াও সকলের মতামতের ভিত্তিকে একটি শক্তিশালী ইউনিয়ন যুবদলের কমিটি গঠন করে আগামী দিনে রাজপথে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখার আহবান জানানো হয় ।


সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক সহিদুর রহমান স্বপনের সভাপতিত্বে এবং ১ম যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সভায় আরোও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক চয়ন, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেল, আশরাফুল আলম প্রধান, আশরাফ মোল্লা, পারভেজ সাজ্জাদ চৌধুরী চপল, কামাল হোসেন, রাসেল রানা, আব্দুল আলী, কাওসার হোসেন, অমির হোসেন, মোঃ কাওসার ও আবু তাহের, সদস্য মাসুম রানা, নিজাম উদ্দিন, শাহিন আলম জুবায়ের, আমজাদ হোসেন মোহাম্মদ সেলিম, মোহাম্মদ ইয়াসিন, ইউনুস মিয়া, সুমন মিয়া রান্টু, মোঃ আতাউর রহমান, মোফাজ্জল হোসেন হিমেল, মকবুল হোসেন, নোবেল মীর, মতিউর রহমান মতি, আমিনুল ইসলাম, খন্দকার রেজাউল, অলিউর রহমান, শাহ আলম ও আল আমিন মোল্লাসহ ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।


সভাশেষে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও কারামুক্তি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয় ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন