যুগের চিন্তা রিপোর্ট : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন জাতীয় শ্রমিক লীগ নেতা কাউছার আহম্মেদ পলাশ।
জাতির জনকের জন্ম শতবার্ষিকীর দিন ১৭ মার্চ আলীগঞ্জ স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে একশ পাউন্ডের কেক কাটবেন এই নেতা। এছাড়া জাতির জনকের রুহের মাগফিরাত কামনায় ১১৭ কোরআন খতমের ব্যবস্থা করেছেন তিনি। ইতোমধ্যে বিভিন্ন মাদরাসা শিক্ষার্থীরা কোরআন খতম শুরু করেছে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে কাউসার আহম্মেদ পলাশ বলেন, বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা, বাংলাদেশ। এই মহান ব্যক্তিটির জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না। স্বাধীনতা পেতাম না। আগামী ১৭ মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী। এদিন অনেকেই দিবসটি পালনে নানা উদ্যোগ গ্রহণ করেছে। কেউ কেউ গান বাজনারও আয়োজন করেছে। কিন্তু আমি জাতির জনকের রুহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করেছি।
তিনি বলেন, জাতির জনকের জন্য ১১৭ কোরআন খতের ব্যবস্থা করেছি। মাদরাসা শিক্ষার্থীরা এরমধ্যে খতম শুরু করেছে। এছাড়া ১৭ মার্চ জনকের জন্ম শতবার্ষিকীতে ১শ পাউন্ড কেক কাটবো স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে।
এদিন দিনভরই জাতির জনকের জন্য নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও জাতির জনকের জন্য এদিন সাড়ে চারশ মাদরাসা শিক্ষার্থীসহ পাঁচশ জনকে পেটভরে খাওয়ানো হবে।


