Logo
Logo
×

নগরের বাইরে

‘কিশোর গ্যাং’র বিরুদ্ধে সজাগ থাকতে হবে’ : এসপি জায়েদুল

Icon

প্রকাশ: ১৬ মার্চ ২০২০, ১০:৫১ এএম

‘কিশোর গ্যাং’র বিরুদ্ধে সজাগ থাকতে হবে’ : এসপি জায়েদুল
Swapno

স্টাফ রিপোর্টার : মাদক নির্মূলে ঐক্যবদ্ধ হওয়ার  আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জাহেদুল আলম বলেছেন, মাদক নির্মূল করা শুধুমাত্র পুলিশের একার পক্ষে সম্ভব নয়। মাদক বিক্রেতা-মাদক সেবকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলনের পাশাপাশি,কিশোর গ্যাংয়ের বিরুদ্ধেও সজাগ থাকতে হবে। জনগণের সাথে মিলে মিশেই পুলিশকে কাজ করতে হবে।


পুলিশ ও জনগণ একসাথে কাজ করলে সমাজের সকল অপরাধ দুর করা সম্ভব হবে। রোববার বিকেলে ফতুল্লা মডেল থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।    


ফতুল্লায় রোববার বিকেলে থানা এলাকার সর্বস্তরের জনগনের অংশগ্রহনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।


ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী,বিকেএমইএ’র সাবেক ভাইস  প্রেসিডেন্ট মো. হাতেম,ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদল, সাধারন সম্পাদক এম শওকত আলী,ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু,এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, বিকেএমইএ’র সহ-সভাপতি সারোয়ার আলম সোহেল,ফতুল্লা মডেল থানার  পুলিশ পরিদর্শক (অপারেশন) তরিকুল ইসলাম সুজন,ইন্সপেক্টর (আইসিপি) আজগর হোসেন,ফতুল্লা কমিনিউটি পুলিশের সভাপতি মীর মোজাম্মেল আলী,সাধারণ সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহাদাত হোসেন।


বক্তব্যে পুলিশ সুপার বলেন,বর্তমানে বিভিন্ন এলাকায় মাদকের সাথে সাথে বেড়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা। যদি পিতা-মাতা সচেতন হয় তাহলে সমাজ থেকে যেমন মাদক দূর হবে,ঠিক তেমনি কিশোর গ্যাংও বিভিন্ন এলাকায় গড়ে উঠতে পারবে না।  


পিতা-মাতাই একজন সন্তানের বখে যাওয়ার বিষয়টি সবার আগে ধরতে পারে। তাই তারা যদি সচেতন হয় তাহলে সমাজে বিশৃঙ্খলা যেমন কম হবে তেমনি সমাজও সুন্দর হবে।


তিনি আরো বলেন,কোন এলাকায় বিয়ের অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানে গভীর রাত পর্যন্ত উচ্চশব্দে শব্দযন্ত্র ব্যবহার করা হয়। এমনটি হলে সাথে সাথে আমাদের জানাবেন। সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিবেশীদের কষ্ট করবে, আর অন্যরা আনন্দ করবে তা হবে না।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন