Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Icon

প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ১০:১৪ পিএম

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
Swapno

যুগের চিন্তা ২৪ : সিদ্ধিরগঞ্জে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সেলিম মিয়া (৩৩), আলমগীর হোসেন (৩৮) ও নয়ন (২৩) নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৫ মার্চ) রাত সোয়া ২টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকাস্থ যুব উন্নয়ন প্রশিক্ষনের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয় । 

গ্রেফতারকৃতরা হলো, জালকুড়ি পশ্চিম পাড়া গোদারবাড়ী এলাকার আ: মোতালিবের ছেলে সেলিম মিয়া, একই এলাকার মৃত জজ মিয়াার আলমগীর হোসেন ও ভোলা জেলার বোরহান উদ্দিন থানার চরালথী এলাকার মৃত নাগর আলীর ছেলে ও ফতুল্লা থানার শিবু মার্কেট এলকার আবুল হোসেনের বাড়ীর ভাড়াটিয়া নয়ন।

 সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামরুল ফারুক জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে জালকুড়ি কড়ইতলা এলাকা থেকে ৪৫ পিস ইয়বা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন