Logo
Logo
×

নগরের বাইরে

এনায়েত হত্যাকান্ড : পৌঁনে ৩ বছর পর রহস্য উদঘাটন করলো সিআইডি

Icon

প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ১০:০১ পিএম

এনায়েত হত্যাকান্ড : পৌঁনে ৩ বছর পর রহস্য উদঘাটন করলো সিআইডি
Swapno

স্টাফ রিপোর্টার : ফতুল্লায় এনায়েত (২৭) হত্যাকান্ডের ঘটনার পৌঁনে তিন বছর পর রহস্য উদঘাটন করেছে সিআইডি পুলিশ। এ হত্যাকান্ডের জড়িত দুই আসামীকে মঙ্গলবার (১০ মার্চ) ও বুধবার (১১ মার্চ) ঢাকার কেরাণীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতাররা হলেন, গাইবান্ধা পলাশবাড়ি থানার মনোহরপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মোঃ ইমরান হোসেন ওরফে ঈমান (২২) ও  একই এলাকা থেকে রুহিতপুর এলাকার ইউনুস মিয়ার ছেলে মোঃ ফরিদুল ইসলাম ওরফে রাসেল (২৬)। নিহত এনায়েত মাদারীপুর শিবচর মদবচর এলাকার মোঃ ইয়াছিন মিয়ার ছেলে।  গ্রেফতারকৃতরা হত্যার দায় স্বীকারপূর্বক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।


খারাপ আচরণের কারণে হত্যার পরিকল্পনা করে ঈমান ও রাসেল। পরে ফোন করে ডেকে নিয়ে নদীর পাড়ে ঘুরতে যাওয়ার কথা বলে এ হত্যাকান্ডের ঘটনা ঘটায়। রবিবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জের সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়।  


মামলাটির তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোঃ বাবুল হোসেন জানান, ২০১৭ সালের ৫ মে ফতুল্লার ধলেশ্বরী নদীতে ভাসমান অবস্থায় একজন অজ্ঞাতনামা অবস্থায় এনায়েতের অর্ধগলিত পুরুষের মৃতদেহ উদ্ধার করে ফতুল্লা থানা পুলিশ। পুলিশ পরবর্তীতে আলোচিত এ মামলাটি সিআইডি হস্তান্তর করা হয়। ঘটনার দীর্ঘ পৌঁনে তিন বছর পর এএসপি মোঃ হারুন অর রশিদের সার্বিক তত্ত্বাবধায়নে এ হত্যাকান্ডের সাথে জড়িত ওই দুই আসামীকে গ্রেফতার করা হয়। 


গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি মতে নিহত এনায়েত তার নানার বাড়ী দেওভোগ রঙ্গিলা রোডে থেকে ফতুল্লা বিসিক শিল্পনগরীতে জননী ফ্যাশন লিঃ এ সুইং অপারেটর হিসাবে কাজ করত। চাকুরীর সুবাদে সহকর্মী ইমরান ও ফরিদুলের সাথে বন্ধুত্বের সর্ম্পক হয়। তারা একসাথে গার্মেন্টেসে আসা-যাওয়ার করত এবং দেওভোগ রঙ্গিলা রোডস্থ নূর মসজিদ সংলগ্ন চাচার দোকানে আড্ডা দিত। 


এনায়েত স্থানীয় ছেলে হওয়ায় ফরিদুল ও ইমরানকে সর্বদা দাপট দেখাইত এবং কিছু হলেও তাদের মা-বাপ তুলে গালিগালাজ করত। এমনকি গায়ে হাতও তুলতো হুমকি দিত যে, বেশি বাড়াবাড়ি করিলে এই এলাকায় চাকুরী করিতে পারবে না। তাদের প্রতি এনায়েতের প্রতিনিয়ত খারাপ আচরণের কারণে এনায়েতকে হত্যার পরিকল্পনা করে। 


২০১৭ সালের ১ মে সন্ধ্যায় এনায়েতকে ফোন করে ডেকে নিয়ে নদীর পাড়ে ঘুরতে যাওয়ার কথা বলে বক্তাবলী ঘাটের সাইড দিয়া ধলেশ্বরী নদীর পাড় একটি দো-চালা টিনের ঘরে তারা দুজন এনায়েতকে মারধর করে হত্যার পর লাশ ছেড়া পাঁটি দিয়ে পেঁচিয়ে ধলেশ্বরী নদীতে ফেলে দেয়। হত্যার তিন দিন পর লাশ নদীতে ভেসে ওঠে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন