Logo
Logo
×

নগরের বাইরে

সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের টার্ফ উইকেটের উদ্বোধন

Icon

প্রকাশ: ১৪ মার্চ ২০২০, ১০:১৩ পিএম

সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের টার্ফ উইকেটের উদ্বোধন
Swapno

সংবাদ বিজ্ঞপ্তি : নীট কনসার্ন গ্রুপের পৃষ্টপোষকতায় সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সেও টার্ফ উইকেটের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকালে ফতুল্লার সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

মাষ্টার ক্রিকেটার্স অফ নারায়ণগঞ্জের আয়োজনে এ টার্ফ উইকেটের উদ্বোধন অনুষ্ঠিত হয়। টার্ফ উইকেটের উদ্বোধন করেন সাবেক ক্রিকেটার ও নীট কনসার্ন গ্রুপের ভাইস চেয়ারম্যান মো: জাহাঙ্গীর হোসেন মোল্লা।


নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো: তানভীর আহম্মেদ টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনা, পাপ্পু, জিয়া, মাসুদ, রব, চঞ্চল, ভূইয়া, সুমন, সাজু দত্ত, রাকিব আল হাসান, পায়েল, হুমায়ূন প্রমূখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন