Logo
Logo
×

নগরের বাইরে

যুবসমাজকে নিয়ে যেন সোনার বাংলা গড়তে পারি : ফাইজুল

Icon

প্রকাশ: ১৪ মার্চ ২০২০, ১০:১১ পিএম

যুবসমাজকে নিয়ে যেন সোনার বাংলা গড়তে পারি : ফাইজুল
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : নীল আকাশে রঙবে রঙের ঘুড়ি আর আতসবাজী ও নানা গানে মেতে উঠেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জের ঘুড়ি উৎসব। প্রতিবছরের ন্যায় এবারো হাজীগঞ্জ যুব সমাজের উদ্যোগে এ ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব উদযাপন হয়েছে। 

হাজীগঞ্জ এলাকার প্রতিটি পাড়া, মহল্লার বাড়ীর ছাদে, মাঠে, আঙ্গিনা সহ বিভিন্ন স্থান থেকে ঘুড়ি উড়াতে দেখা যায়। শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ফতুল্লার হজীগঞ্জ এলাকায় যুবসমাজের উদ্যোগে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়। 

এসময় ফতুল্লা ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম বলেন, যে নেতার জন্ম না হলে আমরা বাংলায় কথা বলতে পারতামনা, এ দেশ স্বাধীন হতো না, একটি সুন্দর দেশ পেতাম না সে নেতা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের জন্মশত বার্ষিকী উপলক্ষে এ ঘুড়ি উৎসবের আয়োজন করেছে হজীগঞ্জ এলাকায় যুবসমাজ। 

সকলেই দোয়া করবেন যেন যুবসমাজকে নিয়ে উন্নয়নের কাজ করতে পারি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের জন্মশত বার্ষিকী উপলক্ষে সকলের শপথ গ্রহন করা উচিত আমরা যেন দূর্নীতি মুক্ত ও সন্ত্রাস মুক্ত দেশ গড়তে পারি এবং মাদক মুক্ত সোনার বাংলা গড়তে পারি।

কাজী শাহ আলম, কাজী সাগর ও কাজী সৈকত এর তত্বাবধানে এ ঘুড়ি উৎসব অনুষ্ঠানের আয়োজন করেন, আশিক, রানা, রনি, মৃদুল, শামীম, মাসুম প্রমূখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন