Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ গ্রেফতার ৫

Icon

প্রকাশ: ১৪ মার্চ ২০২০, ১০:০২ পিএম

ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ গ্রেফতার ৫
Swapno

ফতুল্লা প্রতিনিধি : ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শক্রবার (১৩ মার্চ) রাত পৌনে ১২টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলো- ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকার দেলোয়ার হোসেন দেলুর ছেলে ফাহিম (১৯), একই এলাকার শাহ-জাহানের ছেলে সজিব (১৯), জাহাঙ্গীরের ছেলে স্বপ্ননিল (১৮), তাদের সহযোগি রনি (২০) এবং শরীফ (১৯)।


এদের কাছ থেকে ২টি ধারালো সেন দা এবং সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক তাজুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। 


বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার ধর্মগঞ্জ চতলারমাঠ এলাকার সোনার বাংলা ক্লাবের সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশী করে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।


আসলাম হোসেন আরো বলেন, তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। প্রত্যেককে সাত দিনের রিমান্ড চেয়ে শনিবার (১৪ মার্চ) দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন