সিদ্ধিরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন
প্রকাশ: ১৪ মার্চ ২০২০, ০৯:১৩ পিএম
সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন করা হয়েছে। রোববার (১৪ মার্চ) সকালে বিদ্যালয়ের প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সফর আলী ভূইয়া। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক, নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতি, জাকিয়া আলী ভূইয়া কারিগরি স্কুল এন্ড কলেজের সভাপতি জাকিয়া আলী ভূইয়া, বিদ্যালয়ের দাতা সদস্য সানজিদা হক ভূইয়া, সাংবাদিক বিল্লাল হোসেন রবিন, বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, আমেনা খাতুন, নাসির উদ্দিন, ফয়সাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, মোঃ ইউছুফ খাঁন, মাসুদ উদ্দিন প্রমুখ।


