যুগের চিন্তা ২৪ : বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন (বি ১৬৬৫) কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করছেন শ্রমিকের অধিকার আদায়ের কাণ্ডারী কাউসার আহম্মেদ পলাশ।
আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়নের সারা দেশে মোট শাখা রয়েছে ২৭৫ টি আর সদস্য সংখ্যা প্রায় ৫৫ হাজার। এত সংখ্যক শাখাতে প্রতিদিনই চষে বেড়াচ্ছেন পলাশ। তিনি যখনই যেখানে যাচ্ছেন সেখানেই অকুণ্ঠ সমর্থন পাচ্ছেন ট্রাক চালক শ্রমিকদের। সিক্ত হচ্ছেন তাদের ভালোবাসায়।
আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ২৪ মার্চ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের পাশে গোলারটেক মাঠে ২৭৫ টি শাখা থেকে ২৯ হাজার ৪৮০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচিত করবেন তাদের নেতা।
এদিকে বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সাধারণ সম্পাদক জজ মিয়া (১৪ মাচর্) শনিবার দুপুরে পাগলার বিভিন্ন সড়কে শ্রমিক নেতা কাউসার আহম্মেদ পলাশের ট্রাক প্রতীক নিয়ে গণসংযোগ করেছেন।
গণসংযোগ কালে জজ মিয়া বলেন, দীর্ঘদিন ধরে জাতীয় শ্রমিক নেতা পলাশ আন্তঃজিলা ট্রাকচালক ইউনিয়ন পাগলা শাখার নেতৃত্বে দিয়েছেন। কখনোই তিনি সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্বে আসতে চাননি। তবে, এবার আমাদের সবার দাবির মুখে সভাপতি প্রার্থী হতে বাধ্য হয়েছেন তিনি। আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নির্বাচনে লড়ছেন ট্রাক প্রতীক নিয়ে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরেই নানা ধরনের সমস্যা এবং অধিকার বঞ্চিত হচ্ছেন ট্রাক চালকেরা। কমিটির কেন্দ্রীয় সভাপতি তাজুল ইসলাম তাজুর স্বেচ্ছাচারিতা আর দুর্নীতি অনিয়মের কারণে ক্ষুব্ধ বিক্ষুব্ধ সাধারণ শ্রমিকেরা। এক্ষেত্রে পলাশ সভাপতি হিসেবে অনেকটাই এগিয়ে আছেন। এবারের নির্বাচনে পলাশই হচ্ছেন অন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হবেন। পলাশকেই বিপুল ভোটে বিজয়ী করবেন ট্রাক চালকরা।


