Logo
Logo
×

নগরের বাইরে

সাইফউল্লাহ বাদলের ছেলে নয়নের আত্মার মাগফিরাত কামনায় দোয়া

Icon

প্রকাশ: ১৪ মার্চ ২০২০, ০৯:০৯ পিএম

সাইফউল্লাহ বাদলের ছেলে নয়নের আত্মার মাগফিরাত কামনায় দোয়া
Swapno

ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদলের পুত্র প্রয়াত মোছাব্বির আলম নয়নের আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৪ মার্চ) দুপুরে কাশিপুর দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসার আয়োজনে মাদ্রাসার মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নুরুল আলমের সভাপতিত্বে এ দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল।

 

এ সময় উপস্থিত ছিলেন, দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসার সহসভাপতি আশরাফুল আলম, মাদ্রাসা অধিদপ্তরের প্রতিনিধি আব্দুল আউয়াল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মোমেন শিকদার, সাবেক প্রচার সম্পাদক জাহিদুল হক খোকন, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শফিউল্লাহ শফি, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এম এ সাত্তার, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রতন, কাশিপুর ক্লাবের সভাপতি গোলাম হায়দার, দেওভোগ হাজী উজির আলী স্কুলের সদস্য সরদার সালাউদ্দিন, কাশিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমেদ, ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু, কাশীপুর ইউনিয়ন পরিষদ সদস্য এমদাদুল হক খোকা, আওয়ামীলীগ নেতা বশির আলম ফাতু প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন