Logo
Logo
×

নগরের বাইরে

রাস্তা ও ড্রেন উন্নয়নের কাজ উদ্বোধন করলেন কাউন্সিলর হাসান

Icon

প্রকাশ: ১৪ মার্চ ২০২০, ০৯:০৮ পিএম

রাস্তা ও ড্রেন উন্নয়নের কাজ উদ্বোধন করলেন কাউন্সিলর হাসান
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৪ নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকায় রাস্তা ও ড্রেন উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকালে এ রাস্তা ও ড্রেন উন্নয়ন কাজের উদ্বোধন করেন কাউন্সিলর মো. আরিফুল হক হাসান।

 

উদ্বোধন উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে সিদ্ধিরগঞ্জ হাউজিং প্লট মালিক কল্যাণ সমিতি। সংগঠনের সহসভাপতি ফরিদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক নাসিক ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর  মো. আরিফুল হক হাসান।

 

কাউন্সিলর আরিফুল হক হাসান বলেন, সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকায় ১৪ কোটি টাকা ব্যায়ে ৯টি গলিসহ এক প্যাকেজের মধ্যে প্রায় ৩ কিলোমিটার এ উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। এই প্যাকেজে  আওতায় সিদ্ধিরগঞ্জ হাউজিং এর পুরো এলাকা নেওয়া হয়েছে। ফলে সিদ্ধিরগঞ্জ হাউজিংবাসীর দীর্ঘ দিনের সমস্যার সমাধান হলো।

 

এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক আলী আকবর, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান, সিদ্ধিরগঞ্জ হাউজিং প্লট মালিক কল্যাণ সমিতির কমিটি সাধারণ সম্পাদক জুবেদ আলী জাবেদ, সাংবাদিক বিল্লাল হোসেন রবিন, নাসিকের উপ-সহকারী প্রকেশৈলী সুমন দেবনাথ, হাউজিং মসজিদের পেশ ইমামাসহএলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

পরে দোয়া ও আলোচনা সভা শেষে এলাকার মুরুব্বীদের নিয়ে রাস্তা ও ড্রেন উন্নয়ন কাজের উদ্বোধন করেন কাউন্সিলর আরিফুল হক হাসান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন