সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেল চোর সন্দেহে মানিক (৩৫), আকাশ (২২) ও আশিক (২১) নামে তিনজনকে অটাক করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো-সিদ্ধিরগঞ্জের উত্তর সানারপাড় এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে মানিক, একই এলাকার কবরস্থান মসজিদ সংলগ্ন এলাকার মৃত আ. রবের ছেলে আকাশ ও নয়াআটি মুক্তিনগর এলঅকার মৃত আবুল হোসেনের ছেলে আশিক।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে শিমরাইল মোড় থেকে আটক করা হয়।


