Logo
Logo
×

নগরের বাইরে

ছুরিকাঘাতে আহত বন্দরে মুদি দোকানীর অবস্থা আশঙ্কাজনক

Icon

প্রকাশ: ১৪ মার্চ ২০২০, ০৮:১৭ পিএম

ছুরিকাঘাতে আহত বন্দরে মুদি দোকানীর অবস্থা আশঙ্কাজনক
Swapno

বন্দর (যুগের চিন্তা) :  নারায়ণগঞ্জ শহরে দিন দুপুরে ছুরিকাঘাতে আহত বন্দরে মুদি দোকানী মজনু মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। এ ব্যাপারে আহত মুদি দোকানীর স্ত্রী ফারজানা বেগম বাদী হয়ে ৫ জনকে আসামি করে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ হামলাকারি সন্ত্রাসী দুই সহোদরকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।


উল্লেখ্য, ১০ মার্চ (মঙ্গলবার) রাত ৯ টায় ব্যবসায়ী বিরোধ নিয়ে বন্দরে শান্তিনগর এলাকার মুদি দোকানী মজনু মিয়ার সাথে একই এলাকার ছাবের আলী মিয়ার ছেলে মনির হোসেন ও তার ভাই জাকির হোসেনের সাথে কথা কাটাকাটি। এর জের ধরে ১১ র্মাচ (বুধবার)  সকাল ৭টায় প্রতিপক্ষ মনির ও আলী হোসেনসহ আসামীরা শহরের ১নং রেল গেইটস্থ ফলপট্টি মোড়ে অবস্থান নেয়। 


পরে পূর্ব পরিকল্পিতভাবে মুদি দোকানী মজনু মিয়াকে ধারালো ছুড়ি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। ওই সময় পথচারিরা দ্রুত ঘটনাস্থলে এসে জখম অবস্থায় মজনকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢামেক হাসপাতালে প্রেরণ করে। মুদি দোকানীর মৃত্যু হয়েছে কিনা নিশ্চিত করতে এসে হাসপাতাল থেকে ২ হামলাকারি আটক করেছে পুলিশ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন