সংবাদ বিজ্ঞপ্তি (যুগের চিন্তা ২৪) : বন্দর থানা বিএনপি’র সহসভাপতি ও বন্দর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল করিমের (১১০) মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাড. তৈমূর আলম খন্দকার। শনিবার (১৪ মার্চ) বিকেলে গণমাধ্যমে পঠানো এক বার্তায় এ শোক ও সমবেদনা হানান তিনি।
শোকবার্তাায় তৈমূর আলম খন্দকার বলেন যে, “আমি ১৯৯৭ থেকে ২০০৪ ইং পর্যন্ত যখন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহবায়কের দায়িত্ব পালন করি। তখন থেকেই বিএনপি নেতা আ. করিম চেয়ারম্যান বিএনপি পুর্নগঠনে সাংগঠনিক কাজে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করেছেন। তিনি একজন দল প্রেমিক ব্যক্তি ছিলেন এবং কোন প্রকার লোভের বশবর্তী হয়ে নীতি ও আদর্শ থেকে বিচ্যুৎ হন নাই। আমি মরহুমের বিদেহী আত্নার শান্তি ও শোকসমন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ মার্চ ) রাতে বার্ধক্যজনিত কারণে বন্দরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাসস ত্যাগ করেন আব্দুল করিম (ইন্নালিল্লাহি ...রাজিউন)। মৃত্যুকালে তিনি ১১ ছেলে ও ৪ মেয়েসহ নাতি-নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে। শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০টায় বন্দর উপজেলার বিবিজোড়া স্কুল মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।


