Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশের সাথে অসদাচরণ, বাদীকে মারধরের চেষ্টা  

Icon

প্রকাশ: ১৪ মার্চ ২০২০, ০২:০৪ পিএম

সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশের সাথে অসদাচরণ, বাদীকে মারধরের চেষ্টা  
Swapno

স্টাফ রিপোর্টার : সিদ্ধিরগঞ্জে চাঁন মিয়ার বিরুদ্ধে সাদেকুর রহমান লাভলু (৬০) নামে এক নিরীহ প্রবীন ব্যক্তিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। 


বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টায় নাসিক ১নং ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লা ফুলকলি স্কুল সংলগ্ন এলাকায় সাদেকুর রহমান লাভলু গংদের মালিকানাধীন একটি জমির বাউন্ডারী দেয়াল ভেঙ্গে জোরপূর্বক রাস্তা প্রসস্থকরণ কাজে বাঁধা প্রদান করায় চাঁন মিয়াসহ তার লোকজন তাকে মারধর করে।

 

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান ঘটনাস্থলে গেলে তার সাথেও অসদাচরণ করে সে। 


এ ঘটনায় ওইদিনই পাইনাদী নতুন মহল্লা এলাকার মৃত আবুল খায়েরের ছেলে সাদেকুর রহমান লাভলু বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করে। সিদ্ধিরগঞ্জ থানার জিডি নং-৫২৯।


এ সময় চাঁন মিয়া উল্টো থানায় এসে পুলিশের সামনে বাদীকে মারধর করার চেষ্টা চালায়। এ সময় বাধা দিলে  কর্মকর্তাদের তাদের সাথে অসদাচরণ বলে অভিযোগ পাওয়া গেছে। 


সাদেকুর রহমান অভিযোগে উল্লেখ করেন, বৃহস্পতিবার সকালে জোরপূর্বক আমাদের জমির দেয়াল ভেঙ্গে ওই এলাকার ফজর আলীর ছেলে চাঁন মিয়া রাস্তা তৈরী করছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাঁধা প্রদান করলে সে ও তার লোকজন আমাকে মারধর করে জখম করে। 


সে আমাকে মারধর করেই ক্ষান্ত থাকেননি উল্টো বড় ধরনের ক্ষতি সাধনেরও হুমকি প্রধান করে। সে অনেক খারাপ প্রকৃতির লোকজ।


সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) মো: রুবেল হাওলাদার বলেন, বৃহস্পতিবার সকালে পাইনাদী নতুন মহল্লা এলাকায় চাঁন মিয়া নামক এক ব্যক্তি সাদেকুর রহমানসহ কয়েকজনের মালিকানাধীন একটি জমির দেয়াল ভেঙ্গে জোরপূর্বক রাস্তা করার সময় বাঁধা প্রধানকে কেন্দ্র করে সাদেকুর রহমানকে মারধর করে। এসময় খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান ঘটনাস্থলে গেলে তার সাথেও চাঁন মিয়া অসদাচরণ করে। 


পরে দুপুর ১২টার দিকে সাদেকুর রহমান লাভলু থানায় এসে আমার কক্ষে এ বিষয়টি নিয়ে কথা বলার সময় অভিযুক্ত চাঁন মিয়া সাথে ৩জন লোক নিয়ে প্রবেশ করে তার পরিচয় দেয়। ওই সময় আমার কক্ষে সাদেকুর রহমান লাভলুকে দেখতে পেয়ে উত্তেজিত হয়ে আমাকে প্রশ্ন করে সে থানায় এসেছে কেন। 


এসময় সে তাকে আমার কক্ষেই মারতে চেষ্টা করে। তখন আমি তাকে মারতে বাঁধা প্রধান করলে আমার সাথেও অসদাচরণ শুরু করে। পরে সে ওসি স্যারের কক্ষে গিয়েও উত্তেজিত হয়ে উল্টা-পাল্টা কথা বলা শুরু করে। 


ওসি কামরুল ফারুক জানায়, চাঁন মিয়া একজন দুষ্টু প্রকৃতির লোক। সে সিটি কর্পোরেশনের নির্মানাধীন রাস্তার পাশে অন্যের জমির দেয়াল ভেঙ্গে তার বাড়ীতে গাড়ী নেয়ার জন্য জোরপূর্বক রাস্তা প্রশস্থ করে ঢালাই দিয়েছে। এতে বাঁধা দেয়ায় জমির একজন মালিককে মারধর করেছে। 


উল্টো থানায় এসে পুলিশের সামনে বাদীকে মারধর করার চেষ্টা চালায়। তখন আমাদের কর্মকর্তারা তাকে বাঁধা প্রধান করলে তাদের সাথে অসদাচরণ শুরু করে। একপর্যায়ে সে আমাদেরকেও হুমকি-ধমকি প্রদর্শন করে। 


তার বিরুদ্ধে এক জমির মালিক সাধারন ডায়েরী করেছে। অন্যান্য জমির মালিকদের অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো জানায়, শুনেছি তার বিরুদ্ধে হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন