ফতুল্লা প্রতিনিধি : এবার মাদকের বিরুদ্ধে অভিযানে নামলেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন। শুক্রবার জুম্মা নামাজ শেষ তিনি এই অভিযান শুরু করেন।
এর আগে ফতুল্লা স্টেশন পুরান বাজার জামে মসজিদে জুম্মার নামাজের আগে বক্তব্য রাখতে গিয়ে আসলাম হোসেন বলেন, ফতুল্লায় কোন মাদক থাকবে না।
যতোদিন পর্যন্ত ফতুল্লা মাদক মুক্ত না হবে ততোদিন পর্যন্ত আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদক মুক্ত রাখতে তিনি সমাজের সব শ্রেণী পেশার মানুষের সহযোগীতা কামনা করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মাদক বিরোধী অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। তাদের দাবি, ফতুল্লা মাদকে ভাসসে। ফতুল্লাকে মাদক মুক্ত করতে হলে পুলিশের এই অভিযান অব্যাহত রাখতে হবে।
এদিকে শুক্রবারের এই অভিযানের খবরে স্থানীয় মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরেছে। অনেক মাদক ব্যবসায়ী ইতোমধ্যে এলঅকা ত্যাগ করে অন্যত্র চলে গেছে।
মাদক বিরোধী অভিযান প্রসঙ্গে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেন, আমরা সমাজের সচেতন মানুষদের নিয়ে সমাজকে মাদক মুক্ত করবো। যারা মাদকব্যবসা এবং ব্যবসায়ীকে শেল্টার দিবে আমরা কাউকে ছাড় দিবো না। মাদকের বিরুদ্ধে আমাদের চলমান অভিযান অব্যাহত থাকবে।


