Logo
Logo
×

নগরের বাইরে

আদমজীতে রেললাইন ৪০ ফুটের বেশি নয়

Icon

প্রকাশ: ১৪ মার্চ ২০২০, ০১:৩২ পিএম

আদমজীতে রেললাইন ৪০ ফুটের বেশি নয়
Swapno

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ-আদমজী রেললাইনটিকে সংস্কার করে ৪০ ফুট প্রশস্ত করার জন্য রেলমন্ত্রণালয় কয়েকদিন ধরে জরিপ করছে। এতে স্বাগতম জানিয়েছে আদমজী, সুমিলপাড়া রেললাইন বাসি। কিন্তু একটি মহল সেটিকে অন্যদিকে প্রবাহিত করে রেলমন্ত্রনালয়ের সার্ভে না এনে অন্য একটি মন্ত্রনালয়ে সার্ভে দিয়ে ভুমি জরিপ করাচ্ছে। 


এ প্রতিবাদে বৃহস্পতিবার রাতে সুমিলপাড়া রেললাইল চৌরাস্তায় এলাকাবাসী প্রতিবাদ সভা করেন। ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রপ্ত সভাপতি আলহাজ¦ হোসেন আহমেদ সরদারের সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, সমাজ সেবক লিটন আহম্মেদ, নাসির মোল্লা, এনামুল হক বাদল প্রমূখ।


বক্তাতারা আরো বলেন,বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ভূমিহীন করবেনা। আমরা রেলওয়ের যেটুকু রাস্তার জন্য প্রয়োজন সে ৪০ ফুট দিতে প্রস্তুত আছি। কিন্তু ব্যাক্তি মালিকানা জমি বেতরে জরিপ করে ভাঙ্গার জন্য লাল দাগ দিবে এটা হতে পারেনা। 


এতে বাড়ি,  দোকান, শিল্পপ্রতিষ্ঠান সহ প্রায় (৩) হাজার পাকা ও সেমিপাকা ভবন ভাঙ্গা পরবে। ক্ষতিগ্রস্থ হয়ে অনেক পরিবার ভুমিহীন হয়ে পরবে। প্রাধানমন্ত্রী আপনি আমাদের বাস্তুহারা করবে না। আপনি আমাদের রোহিঙ্গা করবে না। একটি মহল চাচ্ছে নিজেদের দখলে নিতে এই জমি। তারা বড় বড় প্রতিষ্ঠানে মোটা অংকের টাকার বিনিময়ে লিজ দিতে। 


আমরা ঘর হারা হব, বাস্তহারা ভুমিহীন হয়ে রোহিঙ্গাদের মতো ছেলে মেয়েদের নিয়ে মানবতার জীবন বাচাঁতে যুদ্ধ করবো,তা হবেনা। প্রয়োজন হলে মৃত্যু বরন করবো, তার পরেও ৪০ ফুটের বেশি জমি দিবনো। বঙ্গবন্ধুর এ সোনার বাংলায় একটি অঙ্গিকার হচ্ছে, কারো বাড়ি ঘর বিনষ্ট করে রাস্তা নয়। 


প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছে, রাস্তা বড় প্রসস্ত করতে গিয়ে কোউকে ভুমিহীন করা দরকার নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি আমাদের বাংলার মা, বিশ^ মানবতার মহা নায়ক, তাই আপনার কাছে আবেদন আমাদের ভুমিহীন করবেনা। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন