Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে সাংস্কৃতিক, চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Icon

প্রকাশ: ১৪ মার্চ ২০২০, ০১:৩০ পিএম

সিদ্ধিরগঞ্জে সাংস্কৃতিক, চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
Swapno

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে জাকিয়া আলী ভূইয়া কারিগরি স্কুল এন্ড কলেজ ও গোদনাইল প্রিপারেটরী স্কুলের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষির্কী উপলক্ষে সাংস্কৃতিক, আবৃত্তি, চিত্রাংকন, সংগীত ও বঙ্গবন্ধুর জীবনী রচনাবলী নিয়ে প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। 


শুক্রবার বিকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল প্রিপারেটরী স্কুল প্রঙ্গনে এ পুরস্কার বিতরন করা হয়। জাকিয়া আলী ভূইয়া কারিগরি স্কুল এন্ড কলেজ ও গোদনাইল প্রিপারেটরী স্কুলের সভাপতি জাকিয়া আলী ভূইয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্বা শাহজাহান ভূইয়া জুলহাস। 


উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন নাসিক প্যানেল মেয়র-২ আলহাজ¦ মতিউর রহমান মতি। এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আব্দুল মতিন প্রধান, নারায়ণগঞ্জ সদর উপজেলারা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, নারায়ণগঞ্জ জেলা পরিষদেও সদস্য এডঃ নুর জাহান, নাসিক ৪,৫,৬নং ওর্য়াডের সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, হোসেন আলম মেম্বার, আমেনা খাতুন, রহিমা খাতুন, জাহাঙ্গির হোসেন ও সেলিম মাহমুদ প্রমূখ। অনুষ্ঠানটির উপস্থাপনা করেন আনামত উল্লা সোহেল ও মিথিলা আক্তার ইতি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন