Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Icon

প্রকাশ: ১৪ মার্চ ২০২০, ০১:২২ পিএম

বন্দরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Swapno

বন্দর প্রতিনিধি : ২৩৮ পিছ ইয়াবা ও ১টি মোবাইল সেটসহ ২ ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১ সিপিএসসি নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল। 

শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৪টায় বন্দর থানার চন্ডিতলা বিলে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। এ ব্যাপারে র‌্যাব-১১ বাদী হয়ে বন্দর থানায় মাদক আাইনে মামলা রুজুর প্রস্তুতি চালাচ্ছে। 

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার লেংগুটিয়া এলাকার মৃত কামাল হোসেন মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী রাজ (৩৭) ও চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার বালিথোবা বাজার এলাকার ইউসুফ মিজি ছেলে অপর ইয়াবা ব্যবসায়ী রাফি (১৯)। আটকৃত মাদক ব্যবসায়ীদের রাতে বন্দর থানা পুলিশে সোর্পদ করে র‌্যাব-১১ অভিযানিক দল।


র‌্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আটকৃত মাদক ব্যবসায়ীরা র্দীঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাসহ আশপাশ এলাকায় ইয়াবা  বিক্রয় করে আসছে।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন