বন্দর প্রতিনিধি : বন্দর থানা বিএনপির সহ সভাপতি ও বন্দর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল করিম আর নেই। ইন্নাল্লিাহী.......... রাজিউন। গত ১২ মার্চ (বৃহস্পতিবার) রাতে তার নিজ বাসভবনে র্বাধ্যক্য জনিত রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১০ বছর। মৃত্যুকালে তিনি ১১ ছেলে ও ৪ মেয়েসহ নাতি-নাতনী ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছে। মরহুমার নামাজের জানাযা ১৩ মার্চ (শুক্রবার) সকাল ১০টায় বন্দর উপজেলার বিবিজোড়া স্কুল মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে লাশ দফান করা হবে।
মরহুমার নামাজের জানাযায় মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এড. আবুল কালাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুলসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে মহানগর বিএনপি গভীর শোক প্রকাশ করেছে।


