Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে পুলিশের এসআইসহ ২ জন নিহত

Icon

প্রকাশ: ১৪ মার্চ ২০২০, ০১:১১ পিএম

রূপগঞ্জে পুলিশের এসআইসহ ২ জন নিহত
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ফজলুল হক নামে পুলিশের এক উপ-পরিদর্শকসহ (এসআই) দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) সকালে এবং বিকেলে উপজেলার পৃথক স্থানে এই দুইটি দুর্ঘটনা ঘটে। 


বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার (ওসি) মাহমুদুল হাসান। নিহত এস আই ফজলুল হক ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএসবি শাখায় কর্মরত ছিলেন। তার বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা এলাকায়। পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ফজলুল হক ঢাকার কর্মস্থল থেকে মোটর সাইকেলযোগে ব্রাক্ষবাড়িয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। 


যাত্রাপথে রূপগঞ্জ উপজেলার নলপাথর এলাকায় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক্টর মোটরসাইকেলকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।


এদিকে সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের বীরহাটাব ইছারমাথা এলাকায় একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী তানভীর (১৬) নামে এক কিশোর ঘটনাস্থলেই নিহত হয়েছে। 


নিহত কিশোর তানভীর দাউদপুর ইউনিয়নের নোয়াগাঁও এলাকার জামান মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, সকালে তানভীর নিজ বাড়ি থেকে মোটর সাইকেল নিয়ে বেলদী বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। 


এসময় একটি ইটভাটা থেকে ইট বোঝাই করে সড়কে চলাচল নিষিদ্ধ ইছারমাথা (ট্রাক্টর) সড়কে উঠার সময় বীরহাটাব খান বাড়ির সামনে মটর সাইকেল ও ইছারমাথার (ট্রাক্টর) মুখোমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই তানভীর নিহত হয়।


রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান সময় নিউজকে দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহত তানভীরের লাশ, দূর্ঘটনা কবলিত মোটর সাইকেল ও ইছারমাথা (ট্রাক্টর) উদ্ধার করা হয়েছে। 


অপর দূর্ঘটনায় নিহত এস আই ফজলুল হকের লাশ বর্তমানে ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। দূর্ঘটনার বিষয়ে তার পরিবারের স্বজনদের ও কর্মস্থলে খবর জানানো হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন