যুগের চিন্তা রিপোর্ট : ট্রাক চালকদের দেশের সবচেয়ে বড় সংগঠন হচ্ছে আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন (বি ১৬৬৫)। এবার এই সংগঠনটির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি প্রার্থী হয়েছেন কাউসার আহম্মেদ পলাশ।
তিনি জাতীয় শ্রমিক লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স এর কেন্দ্রীয় সভাপতি। দীর্ঘদিন তিন আন্তঃজিলা ট্রাকচালক ইউনিয়ন পাগলা শাখার নেতৃত্বে দিয়েছেন। কখনোই তিনি সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্বে আসতে চাননি। তবে, এবার শ্রমিকদের দাবির মুখে সভাপতি প্রার্থী হতে বাধ্য হয়েছেন পলাশ। তিনি লড়ছেন ট্রাক প্রতীক নিয়ে।
এদিকে আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়নের সারা দেশে মোট শাখা রয়েছে ২৭৫ টি আর সদস্য সংখ্যা প্রায় ৫৫ হাজার। এত সংখ্যক শাখাতে প্রতিদিনই চষে বেড়াচ্ছেন পলাশ। তিনি যখনই যেখানে যাচ্ছেন সেখানেই অকুণ্ঠ সমর্থন পাচ্ছেন ট্রাক চালক শ্রমিকদের। সিক্ত হচ্ছেন তাদের ভালোবাসায়।
পলাশ বলছেন, “বিগত দিনে শ্রমিকের অধিকার আদায়ের প্রশ্নে রাজপথে লড়াই সংগ্রামে মাধ্যমে ন্যায্য দাবি আদায়ের প্রশ্নে যেমন কোনো আপস করি নাই। নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে কাজ করে গিয়েছি, ঠিক তেমনি ভাবে জীবনের শেষ দিন পর্যন্ত শ্রমিকের অধিকারের প্রশ্নে আমার অবস্থান একই থাকবে, কোনো আপস করবো না।” আগামী ২৪ মার্চ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণের দিন ধার্য রাখা হয়েছে।
এদিনি মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের পাশে গোলারটেক মাঠে ২৭৫ টি শাখা থেকে ২৯ হাজার ৪শ ৮০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচিত করবেন তাদের নেতা। এক্ষেত্রে পলাশ সভাপতি হিসেবে অনেকটাই এগিয়ে আছেন। তার অনুসারিরা বলছেন, এবারের নির্বাচনে পলাশই হচ্ছেন অন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই নানা ধরণের সমস্যা এবং অধিকার বঞ্চিত হচ্ছেন ট্রাক চালকেরা। কমিটির কেন্দ্রীয় সভাপতি তাজুল ইসলাম তাজুর স্বেচ্ছাচারিতা আর দুর্ণীতি অনিয়মের কারণে ক্ষুব্ধ বিক্ষুব্ধ সাধারণ শ্রমিকেরা।
ফলশ্রুতিতে তারা এই নেতৃত্বের পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন। মজার বিষয় হচ্ছে, তাজুল ইসলাম তাজুকে সভাপতি বানানোর নেপথ্যে বিরাট একটি ভূমিকা ছিল পলাশের। কিন্তু সেই তিনি নির্বাচিত হওয়ার পর থেকেই শ্রমিক স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।
এমনকী পাগলা শাখার কার্যালয় ভাঙচুর চালানোর নেপথ্য কারিগরও ছিলেন তিনি। যে কারণে তার বিরুদ্ধে প্রায় সব শ্রমিকই বিক্ষুব্ধ। এবারও তিনি সভাপতি পদে নির্বাচন করছেন।
ফলে দুর্ণীতি আর শ্রমিক স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত তাজুল পলাশের সাথে সেভাবে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন না বলেই অভিমত দিয়েছেন অনেকে।


