যুগের চিন্তা রিপোর্ট : নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ যান ইটবোঝাই ট্রাক্টরে পিষ্ট হয়ে তানভীর (১৪) নামে এক মটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের আবুলের ডাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর ওই এলাকার জামান মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, তানভীর মোটরসাইকেল নিয়ে বেলদী বাজারের দিকে যাচ্ছিল। এসময় বীরহাটার এলাকায় পৌছলে ইটবোঝাইকৃত একটি ট্রাক্টর মটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই তানভীর নিহত হয়। ঘটনায় চালক মামুন ও ইছারমাথাটি আটক করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার। তারা নিহতের পরিবারকে নগদ আর্থিক অনুদান দেয়া হয়। সেই সাথে সড়ক-মহাসড়কে ইছারমাথা, লড়ি, নসিমন-করিমন চলাচলে সম্পুর্ণ নিষিদ্ধ ঘোষণা করেন। এবং পরবর্তীতে এসকল যানবাহন চলাচল করতে দেখলে আগুনে পুড়িয়ে দেয়ার ঘোষণা দেন ইউএনও।


