Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে চুইংগাম কেড়ে নিলো শিশুর জীবন

Icon

প্রকাশ: ১৩ মার্চ ২০২০, ০৪:০০ পিএম

আড়াইহাজারে চুইংগাম কেড়ে নিলো শিশুর জীবন
Swapno

আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে গলায় চুইংগাম আটকে নাফিসা (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া এলাকার মীর জুয়েল আহাম্মেদের মেয়ে।  বৃহষ্পতিবার রাতে মাতুয়াইল শিশু মাতৃ সদন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 


জানা গেছে, প্রতিবেশী এক শিশু বুধবার বিকালে তাকে চুইংগাম খেতে দেয়। এক পর্যায়ে চুইংগাম শিশুর গলায় আটকে যায়। দ্রুত তাকে মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা চুইংগাম অপ্রসারণ করতে পারেননি। 


বৃহষ্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা বারবার মূর্ছা যাচ্ছেন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন