Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে সিএনজির ধাক্কায় কাউন্সিলর নিহত

Icon

প্রকাশ: ১৩ মার্চ ২০২০, ০৩:৫৪ পিএম

আড়াইহাজারে সিএনজির ধাক্কায় কাউন্সিলর নিহত
Swapno

আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে সিএনজি অটো রিকশার ধাক্কায় জয়নাল (৫০) নামে স্থানীয় গোপালদী পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর নিহত হয়েছেন। তিনি জালাকান্দি এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। 


শুক্রবার জালাকান্দি কবরস্থান এলাকায় তাকে একটি সিএনজি ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।


চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আড়াইহাজার গোপালদী পৌরসভার মেয়র আব্দুল হালিম সিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, জালাকান্দি এলাকায় একটি বিআরটিসি বাস পাশের সিএনজিকে ধাক্কা দেয়। 

পরে সিএনজিটি পথচারি জয়নালের ওপর গিয়ে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যু হয়। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন