মোস্তফা কামাল এর উদ্যোগ বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী পালিত
প্রকাশ: ১৩ মার্চ ২০২০, ০৩:৩০ পিএম
স্টাফ রিপোর্টার : জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃস্পতিবার (১২মার্চ) বিকাল ৫টায় ফতুল্লার পূর্ব শিয়াচর (লালখা) এলাকায় গোল্ডেন ফাইবার লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম।
এ সময় শাহ নিজাম বলেন, নারায়ণগঞ্জ সারা বাংলাদেশের একটি নেতৃত্ব দেয়ার জায়গা ও দেশের সবকিছুতে ভূমিকা পালন করে এই নারায়ণগঞ্জ। আপনাদের যেই কোন সমস্যা থাকলে আমাদের বলবেন আমরা আমাদের নেতাকে বলে সমস্যা সমাধান করব।
করোনা ভাইরাস সম্পর্কে আপনাকে জানতে হবে ও আমাদেরও জানাতে হবে, আমরা যদি সবাই করোনা ভাইরাসে আক্রান্ত হয় তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশের নেতৃত্ব দিবে কারা। তাই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য সবাইকে সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, নামাজ পরে আপনারা আমার নেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, শামিম ওসমানের জন্য দোয়া করবেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের জন্য দোয়া করবেন।
সভাপতির বক্তব্যে মোস্তফা কামাল বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছে তা আমরা বাস্তবায়ন করব। আমরা সমাজকে মাদক ও সন্ত্রাস মুক্ত করব, আমরা নিজেরা ভাল থাকবো, সমাজকে ভাল রাখবো এই হক আমাদের শপথ।
সেই সময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নাসিক ১৬নং ওর্য়াড কাউন্সিলর নাজমুল আলম সজল।
এড. আব্দুল মান্নানের সার্বিক সহযোগিতা ও সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন-আব্দুল রাজ্জাক, আবুল হাসেম, জসিম উদ্দিন, আলহাজ্ব বশির, আব্দুল মান্নান পুলিশ,তারিক হোসেন,দুদু গাজী,হাজী আবুল বাশালসহ প্রমুখ।


