Logo
Logo
×

নগরের বাইরে

বিএনপি থেকে নুরুদ্দিনের পদত্যাগ

Icon

প্রকাশ: ১২ মার্চ ২০২০, ১১:৩৬ পিএম

বিএনপি থেকে নুরুদ্দিনের পদত্যাগ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, সিদ্ধিরগঞ্জ থানা শাখার যুগ্ন আহ্বায়ক পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি নিয়েছেন মো: নুরুউদ্দিন মিয়া। 

পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে তিনি যথাযথ মাধ্যমে অব্যাহতিপত্র জমা দিয়ে বিএনপি থেকে নিজেকে তিনি সড়িয়ে নিয়েছেন। কোনদিন আর এ সংগঠনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকবেন না বলে তিনি জানিয়েছেন।

পদত্যাগ পত্রে নুরউদ্দিন মিয়া উল্লেখ করেছেন, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে উক্ত পদসহ বিএনপির দলীয় রাজনীতিতে এখন থেকে আমার আর সম্পৃক্ত থাকা সম্ভব নয়। 

তাই আমি আমার উপরোক্ত পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করেছি। এখন থেকে আমি বিএনপির সকল ধরনের রাজনৈতিক কর্মকান্ড থেকে আমি নিজেকে মুক্ত করলাম।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন