Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে জমি সংক্রান্ত বিরোধের জের, সৎ ভাইদের বাড়িতে হামলা

Icon

প্রকাশ: ১১ মার্চ ২০২০, ০৯:০১ পিএম

বন্দরে জমি সংক্রান্ত বিরোধের জের, সৎ ভাইদের বাড়িতে হামলা
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সৎ ভাইয়ের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালানোর অভিযোগ পাওয়া গেছে হান্নান ও গোলজারের বিরুদ্ধে। বুধবার (১০ মার্চ ) সকালে বন্দর উপজেলার মিনারবাড়িতে এ হামলার ঘটনা ঘটে। 


এ ঘটনায় কামতাল তদন্তকেন্দ্র অভিযোগ দায়ের করা হলে অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। 


এ ব্যাপারে মিনারবাড়ি এলাকার মৃত হাজী সৈয়দ আলী ছেলে মোশারফ হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সৎ ভাই হান্নানের নেতৃত্বে  বুধবার সকালে একই এলাকার গোলজার, রেহান, রুমান, রেদোয়ান, হাসান, হুসেন, মীম, লাইলী, আবুলসহ ২০/২৫ জনের একটি দল  বাড়িতে অর্তকিত হামলা চালায়। হামলাকারীরা বাড়িতে ব্যাপক তাণ্ডব চালিয়ে তার ভাই সেলিমের ঘর থেকে আলমিরা ভেঙ্গে ৩ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।

 

হামলাকারীরা তার বিল্ডিং, সেলিমের বিল্ডিং ও ছোট ভাই শাহীনে বিল্ডিংয়ের ব্যাপক ভাংচুর করে। হামলাকারীদের ভাংচুরের কাঁচের টুকরা থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় সেলিমের ২ মাস বয়সী শিশু। দলবদ্ধ হামলার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলায় মোশারফ (৪৫) শাহীন (৩৫) ও ইমরান (১৩) আহত হয়। 


এ ব্যপারে কামতাল তদন্তকেন্দ্রর ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অীভিযোগের বাদী মামলা দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন