Logo
Logo
×

নগরের বাইরে

বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ শয্যার করোনা আইসোলেশন ইউনিট স্থাপন

Icon

প্রকাশ: ১১ মার্চ ২০২০, ০৯:০০ পিএম

বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ শয্যার করোনা আইসোলেশন ইউনিট স্থাপন
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : করোনা ভাইরাস সনাক্ত করার জন্য বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ শয্যার আইসোলেশন ইউনিট স্থাপন করা হয়েছে এবং কন্ট্রোল রুম খোলা হয়েছে। তাছাড়া হাসপাতালে প্রতিদিন করোনা বিষয়ে স্বাস্থ্য পরামর্শ দেয়া হচ্ছে। বুধবার (১১ মার্চ) বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ডা. মুহাম্মদ আবদুল কাদের এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, এ পর্যন্ত বন্দরে কারো করোনা ভাইরাস আক্রান্তের সংবাদ পাওয়া যায়নি। যেহেতু নারায়ণগঞ্জে ২ জন করোনায় আক্রান্ত হয়েছে সেহেতু আমরা ঝুঁকির মধ্যে রয়েছি। ঝুঁিক এড়াতে স্বাস্থ্যকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে যাচ্ছেন।
তিনি আরও জানান, করোনা নিয়ে আতঙ্ক হওয়ার কিছু নেই। কিছু নিয়ম ও হাঁচি-কাশি, শিষ্টাচার মেনে চললে এ ভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে। তবু তিনি বন্দরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন