বন্দর (যুগের চিন্তা ২৪) : ট্রেডর্মাক পরিবর্তন ও সংযোজনের মাধ্যমে টাইলসের নকল ভিক্সল ড্যাম ক্রাশ তৈরি করে বাজারজাত করার অপরাধে ২ জনকে আটক করেছে র্যাব-১১ সিপিএসসি আদমজীনগর। এ সময় র্যাব সদস্যরা কারখানায় তল্লাশী চালিয়ে বিপুল পরিমাণ টাইলসের নকল ভিক্সল ড্রাম ক্রাশ জব্দ করে।
সোমবার (৯মার্চ) সন্ধ্যায় বন্দর থানার পিচকামতাল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটে ও মালামাল জব্দ করা হয়। আটকৃতরা হলো-একই এলাকার মৃত সিরাজ উদ্দিন হাওলাদারের ছেলে মোশারাফ হোসেন (৫৮) ও মৃত আব্দুল সাত্তার মিয়ার ছেলে মাসিক (৪০)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার পিচকামতালস্থ জনৈক সাগরের ভাড়াকৃত কারখানায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে একই এলাকার মোশারফ হোসেনের ছেলে ও কারখানা মালিক সাগর কৌশলে পালিয়ে যায়।
পরে আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক কারখানায় তল্লাশী চালিয়ে ১৮ বোতল ডাম ক্রাশ, ১০০০ মিলি পরিমাণের ৭ বোতল র্যাক ভিক্সল, ১৮ বোতল র্যাক ভিক্সল, ৯ প্যাকেট র্যাক কনসিক্স, ১০ প্রাকেট চুন ও ডিসটেম্পারের আটা, ১৫ প্যাকেট টাইলস পুটি, ৩টি হিটার মেশিন ও ২০ লিটার এসিড জাতীয় কেমিক্যাল ও ৪৫ টি বিভিন্ন রকমের লেবেল জব্দ করা হয়।
র্যাব জানায়, কতিপয় ব্যবসায়ীরা অবৈধভাবে ট্রেডর্মাক পরিবর্তন ও সংযোজনের মাধ্যমে ট্ইালসের ভিক্সল ও ড্যাম ক্যাশ তৈরিপূর্বক আটকৃতরা প্রতারণা মাধ্যমে বাজারে বিক্রি করে আসছে।
এ ব্যাপারে র্যাব-১১ এর পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন। আটকৃতদের বন্দর থানায় করলে উল্লেখিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (১০ মার্চ) দুপুর আদালতে প্রেরণ করে পুলিশ।


