বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে ৭০০ পিস ইয়াবাসহ আলিমুন্নেছা ওরফে বিউটি বেগম (৪৫) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েরন্দা পুলিশ ডিবি।
মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় বন্দরে নবীগঞ্জ রসুলবাগ নাজিরা মেম্বারের মার্কেটের সামনে থেকে আটক করা হয়। আটককৃত আলিমুন্নেছা ওরফে বিউটি বেগম ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকার সেলিম হাওলাদারের স্ত্রী।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশরে উপ-পরিদর্শক খোকন চন্দ্র সরকার বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। আটকৃতকে বুধবার (১১ মার্চ) সকালে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।


