সিদ্ধিরগঞ্জে নাগিনা জোহার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
প্রকাশ: ১১ মার্চ ২০২০, ০৮:২৪ পিএম
সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, ভাষা সৈনিক ও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য একেএম শামসুজ্জোহার সহধর্মিনী ভাষা সৈনিক, রত্নগর্ভা মা নাগিনা জোহার ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল রজ্জব আলী সুপার মার্কেটে নারায়ণগঞ্জ জেলা মটরস ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়নের উদ্যোগে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের জেলা সভাপতি আব্দুল জব্বারের সভাপতিতে এ সময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিকলীগ নেতা ও ব্যাংক কর্মচারী ফেডারেশনে সভাপতি আব্দুল কাদের, সোনালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন জেলা সভাপতি আকতারুজ্জামান, বাংলাদেল মটরযান মেকানিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খোকন, জেলা সাধারণ সম্পাদক এম. এ. রব, সিদ্ধিরগঞ্জ উপ-কমিটির সভাপতি মো. খলিলুর রহমান হামিদী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান প্রধান, রিপন মিয়া, আব্বাস আলী, কামাল হোসেন, বাবুল খান, সালাউদ্দিন, শেখ জমির আলী, ছগির আহমেদ, জাহাঙ্গীর আলম, জয়, মোস্তফা, সোহেল, আল-আমিন, সোনারগাঁও থানা উপ-কমিটির সভাপতি আনোয়ার হোসেন, গোলাম মাওলা, শিমুল হাসান, নয়ন প্রমুখ।


