রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে উপজেলা পর্যায় দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) সকালে উপজেলার সহিতুন্নেছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় অডিটোরিয়ামে এ প্রকিযোগিতার আয়োজন করা হয়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিক উদ্দিন আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সমাজসেবক লায়ন মোজাম্মেল হক ভুঁইয়া, সাধারণ সম্পাদক ও মুড়াপাড়া কলেজ শিক্ষক আবু জাফর মোহাম্মদ সালেহ, যুব উন্নয়ন কর্মকর্তা ই আর মাসুদ মজুমদার প্রমুখ।
এ বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ৪ টি ভেন্যুতে ৩২ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে তাদের মধ্য থেকে ৪ টি বিদ্যালয়ের অংশগ্রহণকারী দলের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে বিতর্কের বিষয় ছিলো, ‘দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য।


