রূপগঞ্জে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
প্রকাশ: ১১ মার্চ ২০২০, ০৮:১৫ পিএম
রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে প্রতারণা ও চেক জালিয়াতি মামলার মোশারফ হোসেন মোল্লা বাবু নামে বকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের গোবিন্দপুর ওলন এলাকার নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোশারফ হোসেন মোল্লা বাবু ওই এলাকার মৃত আমিন উদ্দিন মোল্লার ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, মোশারফ হোসেন মোল্লা বাবুর বিরুদ্ধে ঢাকা মেট্রো পলিটন আদালতে দুটি প্রতারণা ও একটি চেক জালিয়াতির মামলা রয়েছে। আর ওই তিনটি মামলার মধ্যে দুটি প্রতারণা মামলায় একটিতে দেড় বছর, আরেকটিতে এক বছরের কারাদণ্ড দেয়া হয়। চেক জালিয়াতির মামলায় এক বছরের কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানা করা হয়।


