Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে অজ্ঞাত রোগে মরলো ৬ হাজার মুরগী

Icon

প্রকাশ: ১১ মার্চ ২০২০, ০৮:১৩ পিএম

রূপগঞ্জে অজ্ঞাত রোগে মরলো ৬ হাজার মুরগী
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে অজ্ঞাত রোগে আব্দুল বাতেন নামে এক খামারীর ৬ হাজার মুরগী মরে গেছে। মঙ্গলবার (১০ মার্চ) রাতে উপজেলার দক্ষিণ নবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।


আব্দুল বাতেন জানান, তিনি গত ৫ বছর ধরে তার ৫ তলার বাড়ির দ্বিতীয় তলা থেকে পঞ্চম তলা পর্যন্ত বাণিজ্যকভাবে মুরগী খামারের ব্যবসা করে আসছেন। গত দেড় মাস আগে তিনি ১০ হাজার কক মুরগী খামারে উঠান।মঙ্গলবার রাতে খামারের মুরগীর খাবার দিয়ে ঘুমাতে চলে যান। পরদিন সকালে উঠে দেখেন তার খামারের প্রায় ৬ হাজার মুরগী মরে গেছে। 


পরে তিনি মুরগীর ঔষধের ফার্মেসিতে গিয়ে আলাপ করলে তারা বলেন ঠাণ্ডা লাগার কারণে মুরগীগুলো মারা গেছে। মুরগীগুলো মরে যাওয়ায় তার ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন