আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে আবুল কালাম নামে তিন বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) সকালে তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ মার্চ) রাতে নরসিংদীর মাধবদী থানা পুলিশের সহযোগিতায় আবদুল্যাহপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবুল কালাম আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের বগাদী এলাকার মৃত মিছির আলীর ছেলে।
আড়াইহাজার থানার ওয়ারেন্ট অফিসার এসআই গাজী শামীম হোসেন বলেন, নারায়ণগঞ্জের আদালতে ২০১১ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়। ২০১৬ সালে আদালত তাকে তিন বছরের দণ্ডাদেশ প্রদান করেন। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। এ ছাড়াও গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে দুইটি গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।


