Logo
Logo
×

নগরের বাইরে

করোনা ভাইরাস নিয়ে ভয় না পেয়ে সবাই সতর্ক থাকুন : কামরুল ফারুক

Icon

প্রকাশ: ১১ মার্চ ২০২০, ০৬:১২ পিএম

করোনা ভাইরাস নিয়ে ভয় না পেয়ে সবাই সতর্ক থাকুন : কামরুল ফারুক
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : করোনা ভাইরাস নিয়ে ভয় না পেয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক। এ ব্যাপারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সকলের সচেতনতায় আমরা এই মহামারী থেকে রক্ষা পেতে পারি। তাই সবাই সচেতন হোন এবং অপরকে সচেতন করুন এবং সরকারী নির্দেশনা মেনে সবাই সে মোতাবেক চলা ফেরা করুন।

 

বুধবার (১১ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও জঙ্গীবাদ বিরোধী সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মাহমুদ মিয়ার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক গোলাম সারোয়ারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নাসিক ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ, ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, সহকারী প্রধান শিক্ষিকা রোকেয়া খাতুন, সহকারী শিক্ষিকা শারমিন ইয়াছমিন, প্রিমিয়াম ব্যাংক, চৌধুরীবাড়ি শাখার ব্যবস্থাপক শাহানা ফেরদৌস সিদিপের প্রোগ্রাম অফিসার রাউফুল আলমসহ প্রমুখ।

 

শিক্ষার্থীদের ভালো মতো পড়াশোনা করে মানুষের মতো মানুষ হওয়ার আহ্বান জানিয়ে কামরুল ফারুক বলেন, তোমাদের মধ্যে থেকেই তৈরি হবে আগামী দিনের সংসদ সদস্য, মন্ত্রী, প্রধানমন্ত্রী, ওসি ও এসপি। তোমরাই আগামীতে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। তাই তোমাদের সে পথেই এগোতে হবে। মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও জঙ্গিবাদের মতো ঘৃণ্য কাজ থেকে দূরে থাকতে হবে। উন্নয়নে অগ্রযাত্রায় অগ্রগামি এই বাংলাদেশকে ধ্বংস ও মেধা শূন্য করতে ইয়াবার মতো মরণ নেশা মাদক এ দেশে পাচার করা হচ্ছে। অপার সম্ভাবনার দেশ এই বাংলাদেশ। এই সম্ভাবনাময় দেশটিকে সকল ষড়যন্ত্র থেকে রক্ষা করতে হলে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। 

 

তিনি আরও বলেন, কোন ছেলে যেনো কোন মেয়েকে ইভটিজিং না করে। তোমরা একে অন্যের সহপাঠী। তাই সহপাঠি হয়ে অন্য সহপাঠিকে ইভটিজিং করা যাবেনা। পাশাপাশি যদি রাস্তায় কোন বখাটে তোমাদের সহপাঠিকে ইভটিজিং করে সেখানে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করবে এবং সাথে সাথে আমাদের জানাবে। আমরা তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়াও তোমাদের সহপাঠিদের মধ্যে যদি কেউ মাদকাসক্ত হয়ে পরে আর তোমরা তা বুঝতে পারো তাহলে সাথে সাথে তোমাদের শিক্ষকদের ও অভিভাবকদের জানাবে। আমরা সবাই চেষ্টা করবো তাকে কাউন্সিলিংয়ের মাধ্যমে মাদক থেকে সুস্থ্য জীবনে ফিরিয়ে আনার জন্য। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন