Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে শিক্ষা প্রতিষ্ঠানে করোনাভাইরাস সচেতনতা প্রশিক্ষণ

Icon

প্রকাশ: ১১ মার্চ ২০২০, ০৬:০৮ পিএম

সোনারগাঁয়ে শিক্ষা প্রতিষ্ঠানে করোনাভাইরাস সচেতনতা প্রশিক্ষণ
Swapno

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজে করোনাভাইরাস সর্ম্পকে সচেতনতা তৈরিতে হাত ধোয়া প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 


বুধবার (১১ মার্চ) সকালে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এবং পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এই হাত ধোয়া কর্মসূচির শুভ উদ্বোধন করেন।


ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, ‘করোনাভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করতে সারাদেশে ব্যাপকভাবে প্রচারনা চালাতে হবে। এটি একটি প্রাণঘাতী ভাইরাস। এ রোগের ভয়াবহতা নিয়ে বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টি হয়েছে। জনগণ ও সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ অবস্থানে থেকে দায়িত্ব পালন করতে হবে।


এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন