আমরা করোনা ভাইরাস প্রতিরোধে প্রস্তুত আছি : জসিম উদ্দিন
প্রকাশ: ১১ মার্চ ২০২০, ০২:৪৮ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেছেন, বর্তমান বিশ্বের একটি বড় দুর্যোগ হচ্ছে করোনা ভাইরাস। আপনারা কেউ করোনা ভাইরাস নিয়ে আতংকিত ও বিচলিত হবেন না। আমরা করোনা ভাইরাস প্রতিরোধে প্রস্তুত আছি। আপনারাও প্রস্তুত থাকবেন।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে জালকুড়ি উচ্চবিদ্যালয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মো. জসিম উদ্দিন বলেন, জাতীয় দুর্যোগ প্রতিরোধ দিবস উপলক্ষ্যে আজকের আয়োজিত মহড়া অনুষ্ঠানটি নারায়নগঞ্জ সদর উপজেলা ইউএনও এর দুর্যোগ ব্যবস্থাপনার আয়োজনে এবং নারায়নগঞ্জ ফায়ার সার্ভিস ও জালকুড়ি হাই স্কুলের যৌথ সহযোগিতায় অনুষ্ঠান করায় তাদের ধন্যবাদ জানাচ্ছি। আজকের মহড়ার মাধ্যমে স্বেচ্ছাসেবকরা দেশের যেকোন দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকবে তার জন্য।
নারায়নগঞ্জ ফায়ার সার্ভিস, আরবান ভলেন্টিয়ার ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিটের যৌথ অংশগ্রহণে জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজে জাতীয় দুর্যোগ প্রতিরোধ দিবস-২০২০ উপলক্ষে দূর্যোগ মহড়াটি অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মর্কা নাহিদা বারিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুল আল আরেফীন, জালকুড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনায়েত হোসেন, সহকারী প্রধান শিক্ষক মোশারফ হোসেন, দাতা সদস্য জাকির হোসেন, অভিভাবক সদস্য জাহাঙ্গীর হোসেন, মো. আফাজউদ্দিন, সেভ দ্যা চিলড্রেনের প্রকল্প সমন্বয়কারী কাজী এনামুল কবির সিদ্দিকী, বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিটের যুব প্রধান মো. নবী হোসেন, প্রশিক্ষণ বিভাগীয় প্রধান মোস্তাকিম নিলয়সহ নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের অন্যান্য যুব সদস্যরা।


