Logo
Logo
×

নগরের বাইরে

করোনা ভাইরাস সচেতনায় কার্যকর পদক্ষেপ নিয়েছে সরকার : খালিদ মাহমুদ 

Icon

প্রকাশ: ১১ মার্চ ২০২০, ০২:৪২ পিএম

করোনা ভাইরাস সচেতনায় কার্যকর পদক্ষেপ নিয়েছে সরকার : খালিদ মাহমুদ 
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকার খুবই সতর্কতা অবলম্বনের পাশাপাশি যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা যারাই বাংলাদেশে প্রবেশ করছেন তাদের ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। 

 

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে বুড়িগঙ্গা নদীর তীরে ফতুল্লার পাগলা মুন্সিখোলা এলাকায় নদী থেকে পণ্য পরিবহন কাজে ব্যবহার করার জন্য ৬টি জেটি নির্মান কাজের উদ্বোধন শেষে সাংকাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

 

করোনা ভাইরাস সংক্রান্ত কোনো তথ্য সরকার গোপন করছে না উল্লেখ করে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, করনো ভাইরাস সচেতনায় আকাশ, নৌ ও সড়ক পথে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এ ব্যাপারে স্বচ্ছ ধারণা দিতে প্রতি মুহূর্তেই সংবাদকর্মীদের সামনে সরকারের পক্ষ থেকে ব্রিফ করা হচ্ছে। যা পরবর্তীতে দেশবাসীও জানতে পারছে। করোনা ভাইরাসের ক্ষেত্রে যখনই যে বিষয়টি আমরা ফেইস করছি, আমরা তখনই সাথে সাথে পদক্ষেপ নিচ্ছি।  

 

মংলা বন্দর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এই বন্দরে যে আলোচনা হয়েছে সেটা আসলে করোনা ভাইরাস না। তাদেরকে আজকে জাহাজ নিয়ে চলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। কারণ এখানে করোনার তেমন কোনো লক্ষণ ধরা পড়েনি। 

 

মংলা বন্দরে ইউক্রেনেরে এক নাবিকের মৃত্যু নিয়ে যে আলোচনা হয়েছে তা পরীক্ষ নিরীক্ষা করে দেখে গেছে ওই নাবিক হ্যার্ট অ্যাটাকে মারা গেছেন। করোনা সংক্রমণ ঠেকাতে মংলা ও চট্রগ্রাম বন্দরে পণ্যবাহী সকল জাহাজের নাবিকসহ সংশ্লিষ্ট লোকজনের স্বাস্থ্য পরীক্ষা নিরিক্ষা করার পরেই পণ্য উঠানামা করার অনুমতি দেওয়া হয়েছে। 

 

করোনা নিয়ে আতংকিত না হওয়ার পরামর্শ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার যে পদক্ষেপ নিয়েছে তাতে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। আমরা সরকারের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নিয়েছি। এবং যথাসময়েই নিয়েছি।

 

এসময় উপস্থিত ছিলেন, রাজধানীর শ্যামপুর এলাকার সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সংরক্ষিত নারী আসনের সংসদস সদস্য সানজিদা খানম, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরি, বিআই্ডব্লিইটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন