Logo
Logo
×

নগরের বাইরে

কাউন্সিলর ফরুকের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ

Icon

প্রকাশ: ১০ মার্চ ২০২০, ১০:৪০ পিএম

কাউন্সিলর ফরুকের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : নাসিক ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ওমর ফারুকের বিরুদ্ধে মিলন নামে এক যুবলীগ কর্মীকে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। এর ঘটনায় সোমবার (৯ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখত অভিযোগ দায়ের করেছে তিনি।

 

অভিযোগ সূত্রে জানাগেছে, ৮ মার্চ পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানসহ সেনাবাহিনীর কর্মকর্তারা ডিএনডির চলমান কাজের পরিদর্শনে আসেন। তারা নাসিক ১নম্বর ওয়ার্ডের মিজমিজি পূর্বপাড়া এলাকায় গেলে যুবলীগের নেতা-কর্মীরা তাদের স্বাগতম জানিয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

 

এসময় যুবলীগ নেতা-কর্মীরা জামাত-বিএনপির বিরুদ্ধেও স্লোগান দেয়। এতে ক্ষীপ্ত হয়ে নাসিক  ১নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক ও তার সহযোগিরা মিলনসহ যুবলীগের ৬-৭ জন নেতা কর্মীকে প্রাণ নাশের হুমকি দেয়। 


যুবলীগ কর্মী মিলন জানায়, আমরা জামাত-বিএনপির বিরুদ্ধে স্লোগন দেয়ায় নাসিক কাউন্সিলর ওমর ফারুক ও তার বাহিনী আমাদের উপর ক্ষীপ্ত হয়ে আমাদের মারধর করে। এ সময় কাউন্সিলর ফারুক আমাকেসহ যুবলীগের কর্মীদের গুলি করে মেরে ফেলার নাশের হুমকি দেয়। ২৪ ঘন্টার মধ্যে আমাকে তুলে নেয়ারও হুমকি দেন তিনি। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি সাহেবকে ঘটনাটি অবহিত করি। 


সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, যুবলীগের একজন কর্মী থানায় লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখার জন্য পরিদর্শক তদন্ত আজিজুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে।   


এ বিষয়ে কথা হলে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান বলেন, নাসিক ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওমর ফারুক একটা বেয়াদব, সে আমাদের দলের কেউ না।

 

তাছাড়া তার সাথে যারা চলাফেরা করে তারাও আমাদের দলের কেউ না। আমাদের দলের নেতাকর্মীরা তো জামায়াত-শিবিরের বিরুদ্ধে স্লোগান দিবেই। তারা তো এই জামায়াত-শিবিরের বিরুদ্ধে স্লোগান দিয়ে কোন ভুল করেনি।


অভিযোগের বিষয়ে জানাতে চাইলে কাউন্সিলর ওমর ফারুক জানান, ৮ মার্চ পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান এমপি মহোদয়সহ সেনাবাহিনীর কর্মকর্তারা ডিএনডির চলমান কাজের পরিদর্শনকালে আমি তাঁদের সঙ্গে ছিলাম। এ সময় আমার পেছনে আমার কর্মীদের সাথে স্লোগান সম্পর্কিত বিষয়ে যুবলীগের কর্মী মিলনের সাথে উচ্চবাচ্য হয়।


তিনি আরও জানান, আমি তাদের হত্যার হুমকি দেইনি, এমনকি আমার সাথে তাদের কারও সাথে কথাই হয়নি। শুনেছি আমার বিরুদ্ধে অভিযোগ হয়েছে। এব্যাপারে আমি আমদের অভিভাবক ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের সাথে কথা বলেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন এর একটি সমাধান করে দেবেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন