সোনারগাঁ প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা মঙ্গলবার বিকালে উপজেলার মেঘনা শিল্পাঞ্চল এলাকায় জেএন্ডএইচ ঝাউচর প্রাথমিক বিদ্যালয় থেকে ঝাউচর মাদরাসা পর্যন্ত রাস্তার আরসিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন করেছেন।
প্রায় চার কোটি টাকা ব্যয়ে ১৮৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই সড়কটির আরসিসি ঢালাই করা হবে। এতে এলাকাবাসীর দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ হতে চলেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
এসময় পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক ফিরোজ্জামান মোল্লা, যুগ্ম আহ্বায়ক ডা. আতিকুল্লাহ, পিরোজপুর ইউপি মেম্বার সেলিম রেজা ও আলমগীর কবির ভূঁইয়া, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আরিফ হোসেন ও আবু সাইদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জাহিদ হাসান বাবুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


