বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে ৪০ পিস ইয়াবাসহ নাসির ভান্ডারী (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৯ মার্চ) রাতে বন্দর থানার বাবুপাড়া সিরাজ সুপার মার্কেটের সামনে মাদক উদ্ধারের অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী নাসির ভান্ডারী ওই এলাকার হামদু মিয়ার বাড়ি ভাড়াটিয়া ও শাহ জাহান মিয়ার ছেলে।
এ ব্যাপারে ডিবি পুলিশের উপ-পরিদর্শক মনিরুজ্জামান বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। আটককৃতকে মঙ্গলবার (১০ মাচর্) দুপুরে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।


