Logo
Logo
×

নগরের বাইরে

করোনা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে : ফাইজুল

Icon

প্রকাশ: ১০ মার্চ ২০২০, ০৯:২৪ পিএম

করোনা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে : ফাইজুল
Swapno

ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : ফতুল্লা থানা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম বলেছেন, দুনিয়া ও আখেরাতে ভাল থাকতে হলে নিয়মিত নামাজ পড়তে হবে এবং কৃত কর্মের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে। বর্তমানে করোনা ভাইরাস মহাআকারে রূপ নিয়েছে। আল্লাহ আমাদের এই গজব হতে রক্ষা করেন  সেজন্য আল্লাহর দরবারে মাফ চাইতে হবে।আমার নেতা শামীম ওসমান এমপির নির্দেশ ঠিকমতো নামাজ পড়বে জনগনের সেবা করবে। তবেই আল্লাহকে পাবে।


সোমবার (৯ মার্চ) রাতে ফতুল্লার কায়েমপুরে হযরত মাইনউদ্দিন চিশতী (রহ.) স্মরনে ২ দিন ব্যাপী মহাপবিত্র ওরশ মোবারক, ওয়াজ ও দোয়া মাহফিলের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


থানা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন, সেলসারদী গাউছিয়া দরবার শরীফের মোতোয়াল্লী গদিনশীন পীর শাহসুফী মাওলানা সৈয়দ হাবিবুর রহমান আল হাসান আল কাদেরী।
বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন মাওলানা মো. আবুল কালাম জামালী, মাওলানা আহসান বিন জামান, মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।


এ সময় উপস্থিত ছিলেন, সমাজসেবক মো. মনির হোসেন, মো. নিজামুল ইসলাম বকুল, আব্দুল কাদির, ওয়াজ পরিচালনা কমিটির সভাপতি ফজল হক মোল্লা, সেক্রেটারি মীর শাহিদুল ইসলাম, খাদেম দেলোয়ার হোসেন ভান্ডারি, ইদ্রিস মোল্লা, নুরুল হক ভান্ডারি, কবির হোসেন কাদেরী, মোখলেছুর রহমান মোল্লা, আলমগীর চিশতী, দীন ইসলাম মোল্লা, আব্দুস সালাম মোল্লা, রাকিব হাসান, মো. ওমর ফারুক প্রমুখ। পরে রাত ১ টায় আখেরী মোনাজাতের মাধ্যমে ওরশ মোবারক ও ওয়াজ মাহফিল সমাপ্ত করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন