Logo
Logo
×

নগরের বাইরে

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Icon

প্রকাশ: ১০ মার্চ ২০২০, ০৯:২১ পিএম

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বন্দর থানার গকুলদাসের বাগ এলাকায় মহানগর আওয়ামী লীগের উদ্যাগে এ সভার আয়োজন করা হয়।


মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা ওসমান গনীর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক হাবিব আল মুজাহিদ পলুর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, সহসভাপতি নুরুল ইসলাম চৌধুরী, যুগ্ম সম্পাদক জি.এম আরমান, সদস্য আবেদ হোসেন, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন জসু, এমএ কাউয়ুম, আসাদুজ্জামান খোকন, সালাউদ্দিন, বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দিন জালু, এবিএম আমিনুল ইসলাম,সিরাজুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা আ. মান্নান, হোসেন পলু, মহানগর যুবমহিলালীগের আহ্বায়ক নুরুন নাহার সন্ধ্যা প্রমুখ।


সভাপতির বক্তব্যে ওসমান গনি বলেন,  স্বাধীন বাংলার  মহানায়কের জন্ম বার্ষিকী উপলক্ষে আমরা মহানগর আওলীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক এ্যাড. খোকন সাহার নির্দেশে একটি অনারম্বর অনুষ্ঠান করতে চাই। মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকীর অনুষ্ঠান দৃষ্টান্ত স্থাপন করে একটি জাকজমকপূর্ণ আয়োজন করতে চাই। এজন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

 

এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা দেওয়ান মোহাম্মদ আলী, রাশিদা বেগম, জনি সরকার, মো.আঙ্গুর, মো. বাতেন মিয়া, মশিউর রহমান সুজু, ছাত্রলীগনেতা সিরাজুল ইসলামসহ ৯টি ওয়ার্ডের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


প্রস্তুতি সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ কমিটির আহ্বায়ক করা হয় মহানগর আওলীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা গনি মিয়া ও সদস্য সচিব করা মহানগর আ’লীগের সদস্য আবেদ হোসেনকে।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন